
সিলেট এইজ ডেস্ক: সিলেট জেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে। আজ রবিবার (৯ এপ্রিল) সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: মজিবর রহমান এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এপ্রিল ২০২৩ মাসের জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিলেট এর পরিচালনায় উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, সিলেট, অধিনায়ক, ১৯, অধিনায়ক, ৪৮ বিজিবি, সিলেট, উপপুলিশ কমিশনার (উত্তর), এসএমপি, সিলেট, উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসাবৃন্দ, জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাববৃদ এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভার শুরুতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসক, সিলেট মো: মজিবর রহমান পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টসহ নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘর মুখো মানুষ যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে ও যাত্রী হয়রানি বন্ধে নজরদারি অব্যাহত রাখার বিষয়ে বিআরটিএ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশকে বিশেষ নজরদারি রাখার ব্যাপারে অনুরোধ করেন। এছাড়া, পর্যটন স্পটগুলোর বিশেষ করে ভোলাগঞ্জ, জাফলং, বিছনাকান্দিতে পর্যটকরা যেন নির্বিঘেœ ভ্রমণ করতে পারে সেবিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ট্যুরিস্ট পুলিশকে নজরদারি বৃদ্ধির বিষয়ে অনুরোধ করেন। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসারগণকে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনার জন্য অনুরোধ করেন।
জেলা পুলিশ, সিলেট এর অপরাধ পর্যালোচনায় পুলিশ সুপার উল্লেখ করেন, বিগত মার্চ ২০২৩ মাসে সিলেট জেলায় ১৯৮টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন ধরনের চুরির মামলা হয়েছে ১৭টি, খুন ৩টি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি এবং অন্যান্য অপরাধে ১০৬টি মামলা হয়েছে।
সিলেট মহানগরীর অপরাধ পর্যালোচনায় উপপুলিশ কমিশনার (উত্তর এসএমপি) আজবাহার আলী শেখ বলেন, সিলেট মহানগরীতে মার্চ ২০২৩ মাসে ১৮১টি মামলা হয়েছে। এরমধ্যে বিভিন্ন ধরণের চুরির মামলা হয়েছে ২৬টি, খুন ২টি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি এবং অন্যান্য অপরাধে ৬২টি মামলা হয়েছে।
অধিনায়ক ১৯ বিজিবি, সিলেট সভায় বলেন, গতমাসে ১২৬টি অভিযান পরিচালনা করে আনুমানিক ২কোটি ৮৩ লক্ষ ৫৭৫০০ টাকার অবৈধ মালামাল আটক করা হয়েছে।
অধিনায়ক ৫২ বিজিবি, সিলেট সভা বলেন, গত মাসে ৯৩০টি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২,০৬,৩০০ টাকার অবৈধ পণ্য আটক করা হয়।
সভা শেষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক, সিলেট উপস্থিত সকলকে নিজ নিজ অবস্থান থেকে যথাযথভাবে দায়িত্ব পালনের অনুরোধ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com