
গোরেগাঁও ফিল্ম সিটিতে সোমবার (২৩ জুন) ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের প্রথম হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’র সেটে আনুমানিক ভোর ৬টা ৩০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং আগুন নিয়ন্ত্রণে আনে।বৃহন্মুম্বই পৌরসভা (BMC) জানিয়েছে, আগুন লাগার কারণ এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেটের একটি তাঁবুর কাঠামো থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নেয়।ভাগ্যক্রমে, তখনো অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায় (অনুপমা চরিত্রে) এবং অন্যান্য শিল্পীরা সেটে উপস্থিত ছিলেন না। ফলে কেউ হতাহত হননি।সৌভাগ্যক্রমে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং জনপ্রিয় ধারাবাহিকটির কলাকুশলীরা সুস্থ আছেন।ঘটনাস্থলে লেভেল-১ জরুরি অবস্থা জারি করা হয়েছিল। উপস্থিত ছিলেন সহকারী বিভাগীয় দমকল কর্মকর্তা (ADFO) ও তিনজন স্টেশন অফিসার।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com