
৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে এ কথা জানান উপদেষ্টা।উপদেষ্টা বলেন, ৫ আগস্ট সামনে রেখে কোনো ধরনের নিরাপত্তার কোনো সমস্যা নেই। সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে হবে।এ সময় ১১ দিনের অভিযান শুরু হয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এটা হচ্ছে ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) অভিযান। এ বিষয়ে ডিএমপির কাছে জিজ্ঞেস করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com