• ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন: দুই মামলায় তিন আসামি শতাধিক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৫
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন: দুই মামলায় তিন আসামি শতাধিক

Sharing is caring!

স্টাফ রির্পোট: সিলেটের গোয়াইনঘাটে পিয়াইন নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে আরও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। প্রথম মামলাটি করেছেন গোয়াইনঘাট ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. আব্দুল মোনায়েম। তিনি ২৬ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করেন। মামলা নং- ১২। অপর মামলাটি করেন ভূমি সহকারী কর্মকর্তা আবু বকর গাজী। সেখানে ১৬ জনের নাম উল্লেখ করে একই সংখ্যক অজ্ঞাত আসামি রাখা হয়েছে। মামলা নং-১৪। অভিযোগে বলা হয়েছে, পশ্চিম জাফলংয়ের হাজিপুর, প্রতাপপুর, লুনীর কইন্না খাল, আমবাড়ি এলাকা ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘নদীর পার ধ্বংস করে ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সৃষ্টি করে যেভাবে বালু তোলা হচ্ছিল, তা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মামলার তদন্ত চলছে, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পরিবেশ রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।’

২৫৩ পড়েছেন