
মৌলভীবাজার, ২০ অক্টোবর: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী সমনবাগ চা বাগান এলাকা থেকে ৪টি ভারতীয় মহিষ আটক করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)। রোববার (১৯ অক্টোবর) রাতে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।বিজিবি সূত্রে জানা গেছে, ৫২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিওসি টিলা সীমান্ত দিয়ে একদল চোরাকারবারি ভারত থেকে অবৈধভাবে মহিষ পাচারের চেষ্টা করছিল। বিজিবির নিয়মিত টহল দল ঘটনাস্থলে উপস্থিত হলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া চারটি ভারতীয় মহিষ আটক করে বিজিবি।বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, “আটককৃত ভারতীয় মহিষগুলো আইনানুগ প্রক্রিয়ায় জুড়ী কাস্টমসে জমা দেওয়া হয়েছে।”বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান রোধে তাদের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com