Sharing is caring!

দেশের বায়ুদূষণ কমাতে যত্রতত্র বর্জ্য পোড়ানোর ঘটনা বন্ধ করতে উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বর্জ্য পোড়ানোর ছবি ও তথ্য সংগ্রহে সাধারণ জনগণের সহযোগিতা চাওয়া হয়েছে। এই উদ্যোগের আওতায় মাসে সেরা ১০টি বর্জ্য পোড়ানোর ছবি পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে।পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যানবাহনের ধোঁয়া, ইটভাটার নির্গমন, কলকারখানার ধোঁয়া এবং বর্জ্য পোড়ানোর কারণে দেশের বায়ুর মান ক্রমশ খারাপ হচ্ছে। এর ফলে শ্বাসতন্ত্রসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।বিজ্ঞপ্তিতে নাগরিকদের সম্পৃক্ত করতে বর্জ্য পোড়ানোর ছবি climatechange2@moef.gov.bd ই-মেইল ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। ছবি পাঠানোর সময় প্রেরকের নাম, মোবাইল নম্বর, ছবির অবস্থান ও সময় অবশ্যই উল্লেখ করতে হবে।এই পরিস্থিতি মোকাবিলায় সরকার বায়ুদূষণের উৎস চিহ্নিত ও নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিচ্ছে। বর্জ্য পোড়ানো বায়ুদূষণের অন্যতম প্রধান উৎস হওয়ায়, এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য যেসব স্থানে বর্জ্য পোড়ানো হয়, সেসব এলাকার সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।মাসে প্রাপ্ত ছবির মধ্যে থেকে যাচাই-বাছাই করে সেরা ১০টি ছবি নির্বাচন করে পুরস্কৃত করা হবে। সরকারের এই পদক্ষেপ বায়ুদূষণ রোধে জনসাধারণকে সক্রিয় অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে এবং পরিবেশ রক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।
১০৫ পড়েছেন