• ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়াকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে-রুহুল কবির

admin
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬
খালেদা জিয়াকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে-রুহুল কবির

Sharing is caring!

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, জেলখানায় পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না করে বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। ডিজিএফআই ও এনএসআই বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের নজরে রাখত এবং হুমকি দিত।তিনি বলেন, বেগম জিয়া নেতৃত্বে থাকার কারণেই এত চেষ্টার পরও বিএনপিকে নিঃশেষ করতে পারেনি আওয়ামী লীগ।

৮২ পড়েছেন