
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সম্মানিত সদস্য বদরুজ্জামান সেলিম।অসুস্থতার কারণে দীর্ঘদিন লন্ডনে অবস্থান শেষে দেশে প্রত্যাবর্তন করেই তিনি রাজধানীর বনানী কবরস্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া করেন।কবর জিয়ারত শেষে বদরুজ্জামান সেলিম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শোক প্রকাশের উদ্দেশ্যে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত শোক বইয়ে স্বাক্ষর প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতির সাবেক একান্ত সচিব ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা তৈমুর হোসেন বিপুল, ডাক্তার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহসভাপতি ডা. শফিউল্লাহ, খুলনা মহানগর বিএনপির সাবেক শিল্প সম্পাদক ও খুলনা চেম্বারের পরিচালক হাফিজুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।উপস্থিত নেতৃবৃন্দ মরহুম নেত্রীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মার শান্তি কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com