
নির্বাচনী প্রচারণার বাইরে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান নিয়ে ৯ জেলা সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত তিনি টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলায় চার দিনের এই সফর করবেন।বিএনপির এক প্রেস রিলিজে বলা হয়েছে, তারেক রহমানের এই সফর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবে না কারণ এটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। সফরে তিনি ২০২৩ সালের জুলাই আন্দোলনের সময় শহীদদের কবর জিয়ারত করবেন এবং আহতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।যেসব জেলায় তিনি যাচ্ছেন তার মধ্যে রয়েছে,টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট। সফর উপলক্ষে একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলার প্রশাসক প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর চিঠি দিয়েছেন।১১ জানুয়ারি সকাল ৯টায় গুলশান থেকে শুরু করে টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত, সিরাজগঞ্জে যাত্রাবিরতি ও বগুড়ায় দোয়া মাহফিলসহ রাত যাপন করবেন তিনি। ১২ জানুয়ারি বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত, দিনাজপুরে তার নানী তৈয়বা মজুমদারের কবর জিয়ারত ও জুলাই শহীদদের স্মরণ, এবং ঠাকুরগাঁওয়ে রাত যাপন।
১৩ জানুয়ারি পঞ্চগড়ে, নীলফামারী ও লালমনিরহাটে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত শেষে রাতে রংপুরে অবস্থান। ১৪ জানুয়ারি রংপুর থেকে গাবতলী, বগুড়া সফর শেষে মহাস্থানগড়ে যাবেন এবং এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন, ঢাকায় রাত ২টায় পৌঁছাবেন।
এই সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জেলার প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারেক রহমানের এই সফরকে রাজনৈতিক সচেতনতা ও শহীদ স্মরণে একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com