Sharing is caring!

মাধবপুরে যৌন হয়রানির শিকার এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ভুয়া ডিবি কর্মকর্তা পরিচয়ে ফোন দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুলাল নামে একজনের বিরুদ্ধে।এ ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হলে প্রতারক চক্র সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ করে তিনি জানান, শনিবার (২৪ জানুয়ারি) সকালে একটি মোবাইল নম্বর থেকে নিজেকে ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে তাকে ফোন করা হয়। ফোনে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলাসংক্রান্ত বিভিন্ন ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে অর্থ আদায় করা হয়। পুরো কথোপকথনের কল রেকর্ড সংরক্ষণ করেছেন বলেও জানান তিনি।সম্প্রতি ভুক্তভোগী নারী তার বাড়িওয়ালার বিরুদ্ধে যৌন হয়রানি ও ইভটিজিংয়ের অভিযোগে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।বিষয়টি হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে জানানো হলে তারা দ্রুত ওই মোবাইল নম্বরটি ট্রেস করতে সক্ষম হন। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নম্বরটি একটি নির্দিষ্ট নামে রেজিস্ট্রেশন করা রয়েছে। তবে কলদাতা প্রকৃত ডিবি কর্মকর্তা নন বলে নিশ্চিত করেছে পুলিশ।এদিকে ভুক্তভোগী পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।হবিগঞ্জ ডিবি কার্যালয় সূত্র জানায়, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
৩২ পড়েছেন