
সিলেট-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।গত ২১তারিখ প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারণায় নেমেছেন তিনি।প্রায় এক যুগ থেকে বিভিন্ন এলাকায় সামাজিক কর্মকান্ডে জড়িত থাকায় আলাদা সুফল পাচ্ছেন তিনি। প্রচারণায় সাড়া পাচ্ছেন সব শ্রেনীর মানুষের। ফুটবল মার্কা নিয়ে গ্রাম গঞ্জ পাড়ায় পাড়ায় চালাচ্ছেন জোর প্রচারণা। এই আসনে যুব সমাজের আইকন খ্যাত ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী জয়ের ব্যাপারে আশাবাদী।মোস্তাকিম বলেন, মানুষ স্বতস্ফুর্ত ভাবে আমাকে গ্রহন করছে। বিভিন্ন এলাকায় যুব সমাজ ও মুরব্বিয়ানরা আমার হয়ে কাজ করছেন। আমি প্রায় যুগ ধরে মানুষের সুখে দুখে পাশে ছিলাম। প্রাকৃতিক দুর্যোগে বা অসহায় মানুষের পাশে ছিলাম সার্বক্ষণিক। আজ আপামর মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছেন। ইনশা আল্লাহ মানুষ আমাকে মূল্যায়ন করবেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com