
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার একটি বিল পাস হয়েছে ফ্রান্সের জাতীয় পরিষদে।
সোমবার (২৬ জানুয়ারি) নিম্নকক্ষের আইনপ্রণেতারা বিলটির মূল বিষয়গুলোতে একমত হন। পরে ১১৬–২৩ ভোটে বিলটির পক্ষে রায় দেন তারা। অনুমোদনের জন্য এখন এটি উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে।শিশুদের অতিরিক্ত স্ক্রিন টাইমের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। খবর বিবিসি'র।এই বিলটি আইনে পরিণত হলে কম বয়সী অর্থাৎ ১৫ বছরের নিচে কিশোর-কিশোরীরা স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে না। প্রস্তাবিত এই আইনে ফ্রান্সের হাই স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ রাখার ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে।ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিলটি পাস হওয়ার পর প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ একে একটি 'বড় পদক্ষেপ' হিসেবে অভিহিত করেছেন। ফ্রান্সে ১ সেপ্টেম্বর হতে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়। প্রেসিডেন্ট ম্যাখোঁ আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকরের জন্য মতামত দিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে লিখেন, 'আমাদের শিশুদের মস্তিষ্ক বিক্রির জন্য নয়।'এর আগে ২০২৩ সালের একটি আইনে কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আদালত সেটিকে ইউরোপীয় আইন লঙ্ঘনকারী বলে রায় দেওয়ায় আইনটি কার্যকর করা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com