ভারতীয় পণ্যের বিশাল চালান উদ্ধার করেছে র্যাব-৯ । চালানে ছিল মশলা চাল ও একটি পিকআপ।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-৯ সিপিসি-৩ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি দল নাসিরনগর থানার ফান্দাউক মোড় থেকে চালানটি উদ্ধার করে।তারা জানায়, উদ্ধারকৃত পণ্যের মধ্যে আছে ২৭ লাখ টাকা মূল্যের ১ হাজার ৫শ’ কেজি জিরা ও ২৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৫৫০ কেজি চাল এবং চোরাই পণ্য পরিবহণের কাজে ব্যবহৃত ১৫ লাখ টাকা বাজারমূল্যের একটি পিকআপ।এই চালানের সাথে জড়িত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।উদ্ধারকৃত পণ্য আখাউড়া শুল্ক অফিসে হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com