
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে ১৯ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী মো. আবদুল মালিক। জামায়াত জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজুর চেয়ে তিনি ৭৪৫৮ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।সিলেট-৩ আসনে মোট ভোট কেন্দ্র ১৫১টি। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১৯ টির। প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী মো. আবদুল মালিক ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৫৭৭২ ভোট।আর রিকশা প্রতীকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দিন রাজুর প্রাপ্ত ভোট ৮৩১৪।সিলেট-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ২৯ হাজার ৭৭৪ জন। এর মধ্যে ২ লাখ ১১ হাজার ৭০৯ জন পুরুষ, ২ লাখ ৪ হাজার ২৮৯ জন নারী ও তৃতীয় লিঙ্গের ২ জন ভোটার রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com