
বিএনপি যে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছিল, সেটি বাস্তবায়নে সচিবদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সচিবদের সঙ্গে বৈঠকে তিনি এ সহযোগিতা চান। সাড়ে ৪টার দিকে শুরু হয়ে ১৫ মিনিট বৈঠক হয়।বৈঠক শেষে ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।বৈঠকে প্রধানমন্ত্রী কী কী নির্দেশনা দিয়েছেন তা জানতে চাইলে ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন, উনি (প্রধানমন্ত্রী) বলেছেন, যেহেতু উনি রাজনীতি করেন, উনার ইশতেহার আছে। সচিবরা সবাই সরকারি কর্মকর্তা, তারা রাজনীতির অংশ না। জনগণ ম্যান্ডেট দিয়েছে জাতীয়তাবাদী দলের ইশতেহার দেখে, নিশ্চয়ই তারা ইশতেহার পছন্দ করেন।সেই ইশতেহার যেন জনগণের দোরগোড়ায় পৌঁছে, সেজন্য প্রধানমন্ত্রী সচিবদের অনুরোধ করেছেন। মেধাকে কাজে লাগিয়ে জনস্বার্থে দেশের জন্য ভালো কাজ করতে বলেছেন।তিনি বলেছেন, আমরা আপনাদের সহযোগিতা চাই।ইশতেহার বাস্তবায়নে সহযোগিতার বাইরে বৈঠকে আর কোনো গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, না, ওনার বক্তব্য হচ্ছে জনগণের প্রত্যাশা তো ইশতেহারে বলা আছে, এজন্য জনগণ ভোট দিয়েছে, সমর্থন করেছে। সুতরাং দেশের ভালোর জন্য উনি ইশতেহার বাস্তবায়নে সহযোগিতা চেয়েছেন। এইটুকুই।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com