Sharing is caring!

গ্লোবাল ওয়ার্মিং এখন আর দূরের কোনো বিষয় নয়, আমরা সরাসরি এর প্রভাব অনুভব করছি বলেছেন,বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর ।তাপমাত্রা বাড়ছে, ঋতুচক্র বদলে যাচ্ছে। এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষার সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো ব্যাপক সবুজায়ন।তিনি বলেন, বাংলাদেশে আদর্শ হিসাবে যে পরিমাণ বনায়ন থাকা দরকার, বাস্তবে আমরা তার চেয়ে অনেক পিছিয়ে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সহনীয় ও শীতল পরিবেশ নিশ্চিত করতে এখনই বড় পরিসরে গাছ লাগানোর বিকল্প নেই। গাছ শুধু তাপমাত্রা কমায় না, বায়ুদূষণ কমায়, কার্বন শোষণ করে, জীববৈচিত্র্য রক্ষা করে এবং জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর শুক্রবার বিকালে সিলেট সার্কিট হাউজে নিজের হাতে একটি গাছ লাগানোর পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।তিনি বলেন. মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে।এটি নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ। পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী জুন মাসের মধ্যে সিলেটে ২০ লক্ষ গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এসময় সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৭ পড়েছেন