
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জৌদতবকী গ্রামে অর্পিতা রানী সিঁথি (১৮) নামের এক গৃহবধূর শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সিঁথি একই এলাকার জগাই কর্মকারের স্ত্রী।দম্পতির বিয়ে হয়েছিল প্রায় দুই বছর আগে। জগাই পেশায় চা দোকানি। পারিবারিক কলহের জেরে সিঁথি এই মর্মান্তিক ঘটনা ঘটান।পরিবারের লোকজন তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, কিন্তু দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাটোরের লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রমান জানিয়েছেন, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি, পুলিশ বিষয়টি তদন্ত করছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com