নবীনগর থেকে একটি একনালা বন্দুক উদ্ধার করেছে র্যাব।শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা।তার জানায়, শনিবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানাধীন বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা এলাকার একটি একচালা রান্নাঘর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি একনালা বন্দুক উদ্ধার কর হয়েছে।এসময় সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি।উদ্ধারকৃত একনালা বন্দুকটি একটি জিডি দায়ের করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com