
সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (এসএফসিএল)–এর অ্যামোনিয়া গ্যাস সরবরাহে একটি স্থানীয় চক্রের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল প্রায় ১১টার দিকে একদল ব্যক্তি কোম্পানির কার্যালয়ে গিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রের দাবি, নূরপুর গ্রামের সাফি আহমদ চৌধুরীর নেতৃত্বে ১০–১২ জনের একটি দল অফিসে গিয়ে সহকারী বাণিজ্যিক পরিচালক বশির আহমদ ও কর্মকর্তা সম্রাট কুমার দাসের সঙ্গে কথা বলেন। তারা নিজেদের প্রভাবশালী পরিচয় দিয়ে অনুমতি ছাড়া কোনো ডিলারের কাছে গ্যাস সরবরাহ না করতে বলেন বলে অভিযোগ রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিলার জানান, অতীতেও বিভিন্ন সময় প্রভাবশালী মহলের বাধার মুখে গ্যাস সরবরাহে জটিলতা তৈরি হয়েছিল। বর্তমানে প্রায় ৬৫ জন ডিলার কোম্পানি থেকে গ্যাস সংগ্রহ করে বাজারজাত করছেন বলেও তিনি জানান।অ্যামোনিয়া গ্যাস সরবরাহে বাধা দেওয়ার বিষয়টি এসএফসিএল–এর উপ-মহাপরিচালক (বাণিজ্যিক) মোঃ মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন।অভিযোগের বিষয়ে জানতে সাফি আহমদ চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানান।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com