
চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিন শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তাদের গ্রেফতার করে কিশোর আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর গ্রামের একটি খেলার মাঠের পাশে এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী শিশুটিকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে চারজন মিলে ধর্ষণ করে।ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি মামলা দায়ের করেন।মামলায় ১০ বছর বয়সী দুইজন এবং ১২ বছর বয়সী দুইজনসহ মোট ৪ শিশুকে আসামি করা হয়।শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান,মামলার প্রেক্ষিতে তিন শিশুকে গ্রেফতার করে আজ দুপুরে কিশোর আদালতে পাঠানো হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।গ্রেফতারকৃত তিন শিশুকে সোমবার দুপুরে কিশোর আদালতে তোলা হয়। আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। মামলার বাকি এক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে কি না বা পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com