
র্যাব-৯ সুনামগঞ্জে থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে ।বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্যন্ধা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশ্বম্ভরপুর থানাধীন মথুরকান্দি বাজার ডলুরা এলাকা থেকে ২টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৭০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।এসময় জড়িত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।উদ্ধারকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় জিডি দায়ের করে হস্তান্তর করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com