সোমবার (২ মার্চ) নগরীর বেশকিছু গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবেনা।রবিবার (১ মার্চ) বিকালে বিষয়টি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (২ মার্চ) সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর ৩৩ কেভি শ্রীরামপুর, গোটাটিকর, ১১ কেভি শিববাড়ীবাজার, চান্দাই, বিসিক ফিডারের আওতাধীন মোমিনখলা, বারখলা, গালিমপুর, শিববাড়ী, জৈনপুর, পৈত্যপাড়া, ফকিরপাড়া, তালুকদারপাড়া, সোনারগাঁও রয়েল সিটি, খোজারখোলা, পাঠানপাড়া, আলমপুর, গোটাটিকর, ষাটঘর, গঙ্গারামের চর, কুশিঘাট, পালপুর ও আশাপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।সাট-ডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য করা হবে।নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন।তিনি সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃপ্রকাশ করে সহযোগীতা চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com