Sharing is caring!

ডেস্ক নিউজ : গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি এলাকার বগাইয়া গ্রামে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। পারিবারিক কলহের জের ধরে শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে বিকাল ৩টার গিয়ে লাশ উদ্ধার ও স্বামীকে আটক করে। এ তথ্য নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। তিনি জানান- স্বামীও আহত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আমাদের জিম্মায় রয়েছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানান ওসি তরিকুল ইসলাম।
২২৪ পড়েছেন