• ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

জনসংযোগ কর্মসূচিতে গিয়ে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল আসাম

admin
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬
জনসংযোগ কর্মসূচিতে গিয়ে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল আসাম

Sharing is caring!

বরপেটা রোডে জনসংযোগ কর্মসূচিতে গিয়ে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল আসাম। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলা ও তাদের সমস্যার কথা শোনার সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে এসে আবেগ সামলাতে পারেননি এক বৃদ্ধা। ব্যারিকেডের ভিতর থেকে মুখ্যমন্ত্রীর হাত ধরে গালে চুম্বন ও ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করতে দেখা যায় তাকে। সেই মুহূর্তের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়।ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুখ্যমন্ত্রীর হাত শক্ত করে ধরে রেখেছেন ওই বৃদ্ধা। দূর থেকে গালে চুম্বন ছুড়ে ভালোবাসা জানানোর পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর হাতে আলতো চাপড়ও দেন। এ সময় মুখ্যমন্ত্রীকে বিরক্ত না হয়ে হাসিমুখে বৃদ্ধার ভালোবাসা গ্রহণ করতে দেখা যায়। নিরাপত্তারক্ষীদের থামতে ইশারা করতেও দেখা গেছে তাকে। উপস্থিত জনতার মধ্যেও তখন আবেগ ছড়িয়ে পড়ে। অনেকেই মুখ্যমন্ত্রীকে একবার ছুঁয়ে দেখার চেষ্টা করেন।পরবর্তীতে মুখ্যমন্ত্রী নিজেও সামাজিকমাধ্যমে ওই মুহূর্তটি শেয়ার করেন। পোস্টে তিনি লেখেন, বছর বদলালেও আসাম ও রাজ্যের মানুষের প্রতি তার নিষ্ঠা অপরিবর্তিত। জনগণের ভালোবাসা ও আশীর্বাদই তাকে রাজ্য পরিচালনা ও জনসেবায় অনুপ্রাণিত করে। ‘কমেডিকালচার’ নামের একটি হ্যান্ডল থেকে প্রকাশিত ভিডিওটি ইতিমধ্যেই হাজার হাজারবার দেখা হয়েছে এবং নেটাগরিকদের মন্তব্যে ভরে উঠেছে মন্তব্য বিভাগ।

সূত্রঃ আনন্দবাজার

 

৭১ পড়েছেন