• ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

বটগাছের নিচে মিলেছে গুলিসহ বাটযুক্ত পিস্তল

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৬
বটগাছের নিচে মিলেছে গুলিসহ বাটযুক্ত পিস্তল

Sharing is caring!

শতবর্ষী বটগাছের নিচে মিলেছে গুলিসহ বাটযুক্ত পিস্তল।সোমবার (২৬ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল।এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।তারা জানায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানার বনকলাপাড়া আবাসিক এলাকার পেছনে তারাপুর চা বাগানের পাশের একটি শতবর্ষী বটগাছের নিচ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বাটযুক্ত পিস্তল পত্যিক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

২১ পড়েছেন