Sharing is caring!

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কয়েকটি চালান জব্দ হলেও বড় বড় অধিকাংশই চালান থাকে ধরাছোঁয়ার বাহিরে। সোমবার (২৬ জানুয়ারি) রাতে দক্ষিণ সুরমা থানা পুলিশ পিরোজপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি বাস তল্লাশি করে ভারতীয় পণ্য জব্দ করে।এসময় পুলিশ চোরকারবারি শাহজালাল রহমত উল্লাহ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করে। সে নরসিংদী জেলার মাধবদী থানাধীন মোড়পাড়া কাজীবাড়ি এলাকার দেলোয়ার হোসেন দেলু মিয়ার ছেলে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমা থানা পুলিশ গ্রেফতারকৃত শাহজালাল রহমদ উল্লাহকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, পুলিশ বাসে তল্লাশি চালিয়ে ৬৪ পিস ভারতীয় কম্বল, ১৯ বক্স কিটকেট চকলেট ও ২০ কেজি জিরা জব্দ করে। উদ্ধারকৃত ভারতীয় পণ্যের বাজার মূল্য প্রায় ২ লাখ ২১ হাজার ৮৮০ টাকা।
৩১ পড়েছেন