• ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত খন্দকার মাহবুব

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৩
আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত খন্দকার মাহবুব

Sharing is caring!

সিলেট এইজ ডেস্ক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়েছে।আজ সোমবার (২ জানুয়ারি) বিকেলে পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন হয়।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, খিলগাঁও চৌধুরীপাড়া মাটির মসজিদে বাদজোহর খন্দকার মাহবুবের সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়। তারপর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।এর আগে গত ২৬ ডিসেম্বর অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের ফুসফুসে পানি আসায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে ওই হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের জন্ম ১৯৩৮ সালের ২০ মার্চ। তার পৈতৃক বাড়ি বরগুনার বামনা উপজেলায়। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ওই বছরের ২০ অক্টোবর হাইকোর্টের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আদালতের প্রধান কৌঁসুলি ছিলেন খন্দকার মাহবুব হোসেন। তিনি চার দফায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দুবার দায়িত্ব পালন করেছেন তিনি।

৭৩২ পড়েছেন