• ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

চার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান

admin
প্রকাশিত জুলাই ২২, ২০২৫
চার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান

Sharing is caring!

চার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়েছে।বৈঠকে থাকা দলগুলো হলো বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।বৈঠকে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াত ইসলামীর পক্ষে নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান উপস্থিত রয়েছেন।বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে।

২১৫ পড়েছেন