• ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

এয়ারপোর্ট থানা এলাকার বাদামবাগিছা থেকে জাহাঙ্গীর গ্রেপ্তার

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৬
এয়ারপোর্ট থানা এলাকার বাদামবাগিছা থেকে জাহাঙ্গীর গ্রেপ্তার

Sharing is caring!

মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকার বাদামবাগিছা থেকে জাহাঙ্গীর আলম (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দাবি, তিনি মাদক কারবারী।জাহাঙ্গীর আম্বরখানা বড়বাজার এলাকার ১২৬নং বাসার বাসিন্দা ও মৃত ফজলু মিয়ার ছেলে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত পৌণে ১টার দিকে (বুধবার দিবাগত রাত) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোতোয়ালী থানাপুলিশের আম্বরখানা ফাঁড়ির একদল সদস্য বাদামবাগিছা ২নং রোডের এসকে স্টোরের সামনা থেকে তাকে গ্রেপ্তার করে।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ৯/০৮/০১/২৬) দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ৩২ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

৭৬ পড়েছেন