Sharing is caring!

মুসলিম যুবকের সঙ্গে হিন্দু নারীর প্রেমের ঘটনায় দুজনকেই হত্যা করে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে ঘটনাটি ঘঠে ।বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।অভিযুক্তরা জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন এবং মরদেহ পুঁতে রাখার স্থান দেখিয়ে দেন। এরপর বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ ওই স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে।পুলিশ জানায়, নিহত মুসিলম যুবক আরমান (২৭) সৌদি আরবে কর্মরত ছিলেন। কয়েক মাস আগে তিনি দেশে ফেরেন। সেখানেই কাজলের (২২) সঙ্গে পরিচয় এবং পরবর্তীতে সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে ভিন্ন ধর্মের এই সম্পর্ক মেনে নিতে পারেননি কাজলের পরিবার। একপর্যায়ে কাজলের তিন ভাই তাদের কুপিয়ে হত্যা করে মরদেহ নদীর পাড়ে মাটিচাপা দেয়। এ ঘটনায় তিন ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলার পর দুজনকে আটক করেছে পুলিশ।ঘটনাটি যাতে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না করে, সেজন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।মোরাদাবাদের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ সতপাল আন্তিল বলেন, কাজলের তিন ভাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদের স্বীকারোক্তির পর মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা প্রথমে আরমান ও কাজলের হাত-পা বেঁধে ফেলে, এরপর কুপিয়ে হত্যা করে।এদিকে আরমানের বোন জানান, কাজলের সঙ্গে সম্পর্কের বিষয় তারা কিছুই জানতেন না। সে চার বছর সৌদি আরবে কাজ করেছে। তিন মাস আগে দেশে ফিরেছিল।
৩০ পড়েছেন