• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কাছে প্রতিপক্ষের বিরুদ্ধে নালিশ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কাছে প্রতিপক্ষের বিরুদ্ধে নালিশ

Sharing is caring!

সিলেটে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কাছে প্রতিপক্ষের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন জামায়াতের নেতৃবৃন্দ।বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে নানান বিষয়ে নালিশ জানান জামায়াতের প্রতিনিধি দলের কয়েকজন সদস্য।তারা সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী সম্পর্কে অভিযোগ তুলে জানান যে, তিনি নির্বাচনী প্রচারণায় বোরকা পরা নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করেছেন। ওই প্রার্থী বলেছিলেন যে বোরকা পরে কোনো নারী ভোটকেন্দ্রে যেতে পারবেন না এবং গেলেও তাকে বোরকা খুলতে হবে।তারা তার এমন বক্তব্যকে ইসলাম ধর্ম ও পর্দানশীল নারীদের প্রতি অবমাননা হিসেবে দেখছেন।জেলা প্রশাসক আশ্বস্ত করেছেন যে বোরকা পরে ভোট দিতে কোনো বাধা নেই, তবে সন্দেহজনক ক্ষেত্রে নারী কর্মকর্তাদের সামনে কেবল নেকাব খুলে পরিচয় নিশ্চিত করতে হবে।পরে তারা নির্বাচনে সাংবাদিকদের পরিচয়পত্রের অপব্যবহারের বিষয়টি সামনে আনেন। তাদের দাবি অনুযায়ী, যুবলীগ ও বিএনপির কিছু নেতা, যারা মহানগর বা ওয়ার্ড পর্যায়ে রাজনৈতিক দায়িত্ব পালন করছেন, তারা অবৈধভাবে সাংবাদিকদের দেওয়া পাস কার্ড সংগ্রহ করেছেন যাতে ভোটকেন্দ্রে গিয়ে কর্মকর্তাদের ওপর প্রভাব বিস্তার করতে পারেন। ইতিমধ্যে দু’জনের কার্ড বাতিল করা হয়েছে এবং প্রতিনিধিরা দাবি জানিয়েছেন, যেন কেবল নিবন্ধিত ও প্রকৃত সাংবাদিকদেরই কার্ড দেওয়া হয়।তারা আরও অভিযোগ করেন যে, সিলেট-১ আসনে তাদের অ্যাজেন্ট এবং কর্মীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকিদাতারা মূলত চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও দাঙ্গাবাজ হিসেবে পরিচিত এবং তাদের বিরুদ্ধে আগের অনেক মামলা আছে ।৫ আগস্ট পরবর্তী সময়েও তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল বলে দাবি করা হয়। এছাড়া স্কুল-কলেজের শিক্ষকদের ওপর প্রভাব বিস্তার করে নির্বাচনী প্রচারণায় নামানোর চেষ্টাও চালানো হয়েছে বলে তারা জানান।প্রতিনিধিরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর একটি তালিকা প্রশাসনের কাছে জমা দিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবে যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সিলেট জেলা জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম।

পড়েছেন