• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

সিলেটের কানাইঘাটের পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল আমিনকে বহিষ্কার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬
সিলেটের কানাইঘাটের পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল আমিনকে বহিষ্কার

Sharing is caring!

সিলেটের কানাইঘাটের পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল আমিনকে বহিষ্কার করা হয়েছে।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুমোদনের প্রেক্ষিতে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।দলীয় নীতি, আদর্শ ও সংগঠন পরিপন্থি বক্তব্য এবং কার্যকলাপের অভিযোগে তাকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য জানান সিলেট জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম। তিনি সিলেটভিউকে জানান, সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

পড়েছেন