• ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম নির্বাচনে বিএনপির এ ভূমিধস বিজয়ের খবর

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৬
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম নির্বাচনে বিএনপির এ ভূমিধস বিজয়ের খবর

Sharing is caring!

জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১৩ আসনে জয়লাভ করেছে। এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে।বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম নির্বাচনে বিএনপির এ ভূমিধস বিজয়ের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করছে।বাংলাদেশের নির্বাচন নিয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) থেকে ‘লাইভ নিউজ’ প্রকাশ করছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

‘২১১ আসনে জয়, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত বিএনপি ও জোটের’ শিরোনামে এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় টেলিভিশন চ্যানেল যমুনা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি ও তাদের মিত্ররা ২১১ আসনে জয় পেয়ে জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।প্রতিবেদনে আরও বলা হয়, জামায়াতে ইসলামী জোট পেয়েছে ৭০ আসন, আর অন্যান্য দল পেয়েছে ছয়টি আসন। ২৯৯ আসনের মধ্যে এখন পর্যন্ত ২৮৭ আসনের ফল ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। ‘লাইভ নিউজে’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০০ সদস্যের জাতীয় সংসদে বিএনপি নেতৃত্বাধীন জোট ২০৯ আসনে জয় পেয়েছে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামী দল জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা ৬৮ আসন পেয়েছে। প্রতিবেদনে আরও বলা হয় ২০০টির বেশি আসনে জয় পাওয়ায় এটি বিএনপির ইতিহাসে অন্যতম বড় বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে। ২০০১ সালের নির্বাচনে দলটি ১৯৩ আসন পেয়েছিল, এবার তার চেয়েও বেশি আসনে জয় পেয়েছে।‘ছাত্র আন্দোলনের পর প্রথম নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’- শিরোনামে ‘লাইভ নিউজ’ প্রকাশ করছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে আরও বলা হয়, বেসরকারি ফলে ভূমিধস জয় পাওয়ার পর বিএনপি দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছে।

 পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বলছে, সংসদীয় নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিএনপি— এমনটাই দেখিয়েছে স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর ফল। এই গুরুত্বপূর্ণ ভোটে বিপুল জনসমর্থন পাওয়ায় দক্ষিণ এশিয়ার দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সংসদ নির্বাচন ছিল ২০২৪ সালের ‘জেন-জি’ নেতৃত্বাধীন আন্দোলনের পর প্রথম জাতীয় ভোট। এটি ছিল সাম্প্রতিক সময়ে ৩০ বছরের কম বয়সিদের নেতৃত্বে হওয়া আঞ্চলিক আন্দোলনের পর প্রথম জাতীয় নির্বাচন। প্রতিবেশী দেশ নেপাল আগামী মাসে ভোট আয়োজন করতে যাচ্ছে।এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ২০২৪ সালের রক্তক্ষয়ী আন্দোলনের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে ঐতিহাসিক প্রত্যাবর্তনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি বড় জয়ের দিকে এগিয়ে যাচ্ছে আর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির চেয়ারম্যান তারেক রহমান। প্রতিবেদনে আরও বলা হয়, শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা (ভারতীয় সময় সকাল ৭টা ৩০ মিনিট) নাগাদ বাংলাদেশের গণমাধ্যমগুলো জানায়, বিএনপি ১৫০ আসনের সীমা ছাড়িয়ে সংসদে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। এমনকি তারা দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়।

পড়েছেন