• ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

সিলেটে মাওলানা হাবিবের বাসায় মিষ্টি নিয়ে খন্দকার মুক্তাদির

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৬
সিলেটে মাওলানা হাবিবের বাসায় মিষ্টি নিয়ে খন্দকার মুক্তাদির

Sharing is caring!

সিলেট -১ (মহানগর ও সদর) আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বাসায় মিষ্টি নিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।আজ বাদ জুম্মা মাওলানা হাবিবুর রহমানের হাতিমবাগের বাসভবনে যান মুক্তাদির। এসময় তাঁরা একে আপরকে মিষ্টিমুখ করান ও শুভেচ্ছা বিনিময় করেন।

নবনির্বাচিত এমপি মুক্তাদির সিলেটের উন্নয়ন ও দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করেন। পরে মোনাজাত করেন।এসময় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

পড়েছেন