• ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

সিলেটের নির্বাচিত ৬ সংসদ সদস্যকে ‘ সিলেট সিটি প্রেসক্লাব’এর অভিনন্দন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৬
সিলেটের নির্বাচিত ৬ সংসদ সদস্যকে ‘ সিলেট সিটি প্রেসক্লাব’এর অভিনন্দন

Sharing is caring!

নবনির্বাচিত সংসদ সদস্য সিলেট-১ খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ এম এ মালিক, সিলেট-৪ আরিফুল হক চৌধুরী ও সিলেট ৫ আসনের মুফতি আবুল হাসান, সিলেট-৬ এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি প্রেসক্লাব এর নেতৃবৃন্দ শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে ক্লাব কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত জনপ্রতিনিধিদের এই অভিনন্দন জানান।বিবৃতিতে ক্লাবের সভাপতি বাবর হোসেন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম সাগর বলেন, জনগণ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামীর যোগ্য নেতৃত্ব নির্বাচন করেছেন। আমরা আশা করি, নবনির্বাচিত সংসদ সদস্যরা সিলেটের মাটি ও মানুষের কল্যাণে এবং আধুনিক সিলেট গড়তে কার্যকর ভূমিকা রাখবেন। বিশেষ করে সাংবাদিকতার প্রসারে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় তারা অগ্রণী ভূমিকা পালন করবেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নির্বাচিত সংসদ সদস্যরা দল-মত নির্বিশেষে সিলেটের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং সমৃদ্ধ সিলেট বিনির্মাণে সারথী হবেন।

পড়েছেন