Sharing is caring!

শ্রম-কর্মসংস্থান , প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি বলেছেনসিলেটর-৪ জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মানুষ ভোটের মাধ্যমে যে রায় দিয়েছেন, সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে উপহার দিয়েছেন সেই উপহার আমার নির্বাচনী এলাকার জনগণ ও সিলেটবাসীর উপহার। তিনি বলেন, সিলেট-৪ আসনের (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ) সর্বস্তরের মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী-২০২৬) সিলেট প্রথম সফর কালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের সংবর্ধনাকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
এর পূর্বে মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বাসায় এসে মমতাময়ী মা ও শ্বাশুরিকে কদমূচি করেন এবং পারিবারিক সংবর্ধনা অনুষ্টানে যোগদান করেন। পরিবারের পক্ষ থেকে মন্ত্রীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধনাকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী আরও বলেন, মানুষের আশা-প্রত্যাশা পূরণে আমরা দায়বদ্ধ সেই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি। হিংসা-বিদ্বেষ পরিহার করে সবাইকে সাথে নিয়ে সুন্দর পরিবেশ, সমাজ ও দেশ গড়তে চাই।
জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের সর্বস্তরের মানুষ যে প্রতিদান দিয়েছেন আমি তাদের কাছে ঋণী। মন্ত্রী আরও বলেন, এখন থেকে আমার নির্বাচনি এলাকা ও দেশের জন্য কাজ করতে চাই। সততা, নিষ্ঠার সাথে কাজ করতে পারি সেই জন্য সবার কাছে দোয়া চাই।
সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন, সিলেট -৬আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম,গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, এডভোকেট কামাল হোসেন,সিলেট জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক স্টেলিং তারিয়াং, সিলেট জেলা শ্রমিকদলের সভাপতি হাজী সুরমান আলী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন,গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, সহ-সভাপতি হাজী আব্দুর রকীব, সওকত আলী বাবুল,, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া প্রমুখ।
৬ পড়েছেন