Sharing is caring!

প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের হাতেই আরিফুল হক চৌধুরীর রাজনৈতিক হাতেখড়ি। রাজনৈতিক আর উন্নয়নের শিক্ষা নিয়েছিলেন সাইফুর রহমানের কাছ থেকেই। রাজনৈতিক গুরুর জীবনের অবসান হলে তাকে ভুলে যাননি কমিশনার থেকে সিলেটের মেয়র অতপর তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রী সভায় মন্ত্রীত্ব পাওয়া ভোটের ম্যাজিকম্যান আরিফুল হক চৌধুরী।নবগঠিত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী তার প্রথম সিলেট সফরের কর্মসূচিতে প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের কবর জেয়ারতের কর্মসূচি রাখায় এটি রাজনৈতিক শিষ্টাচারের বিশাল গভীরতা রয়েছে বলে মনে করছেন অনেকে।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে মন্ত্রী হওয়ার পর সিলেট সফরে সাইফুর রহমানের কবর জেয়ারতের সময়সূচি থাকায় তাকে নিয়ে ফেসবুকে সাংবাদিক মুক্তাদির আহমদ মুক্তা লিখেছেন, নবনিযুক্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী তার প্রথম সিলেট সফরের কর্মসূচিতে প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের কবর জেয়ারতের কর্মসূচি রেখেছেন। খুবই অর্থবহ একটি সিদ্ধান্ত নিয়েছেন আরিফুল হক চৌধুরী। একজন রাজনৈতিক কর্মী তার প্রয়াত নেতার প্রতি যে সম্মান প্রদর্শন করেছেন তা অনন্য।তিনি আরও উল্লেখ করেন, এটি আরিফুল হক চৌধুরীর দায়িত্বশীলতা ও কৃতজ্ঞতার এক নিদর্শন। আপাতদৃষ্টিতে ব্যাপারটি অতি ক্ষুদ্র হলেও রাজনৈতিক শিষ্টাচারে এর বিশাল গভীরতা রয়েছে। ধন্যবাদ আরিফ ভাই। আপনি সিলেটবাসীর অনুভূতি ধারণ করার সক্ষমতা রাখেন। একজন সিলেটী মন্ত্রী হিসেবে আপনি জাতীয়ভাবে সফল হোন। সিলেটের উন্নয়নে অবদান রাখুন। শুভকামনা।জানা যায়, আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) চারদিনের সফরে সিলেট আসছেন আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার ইউএস বাংলা এয়ারের একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন নতুন এই শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মন্ত্রী।বৃহস্পতিবার সিলেটে এসে প্রথমে সার্কিট হাউসে যাবেন আরিফুল হক। বৃহস্পতিবার তার আর কোন কর্মসূচী নেই।শুক্রবার দুপুরে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত ও সেখানে জুমার নামাজ আদায় করবেন তিনি। বিকেলে দক্ষিণ সুরমা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগদান করবেন।এরপর শনিবার সকালে মৌলভীবাজারে যাবেন। সকালে মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের কবর জিয়ারত করবেন, পরে বরূনা মাদ্রাসা পরিদর্শন ও পীর সাহেব রশীদুর রহমান ফারুক বর্ণভীর সাথে সৌজন্য সাক্ষাত রেবেন, দুপুর আড়াইটায় দাদা-দাদীর কবর জিয়ারত করবেন, এরপর কমলগঞ্জ থেকে সিলেটে নিজের বাসায় আসবেন।রোববার সকাল থেকে সারাদিন নিজের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে পরিদর্শনে যাবেন নতুন এই মন্ত্রী। তিনি পর্যায়ক্রমে এই তিন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধিজনদের সাথে মতবিনিময় করবেন।
রোববার সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলার নেতৃবৃন্দ, গণমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও সুধিকজনদের সাথে মতবিনিময় করবেন। এরপর দুপুরে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন।
৫ পড়েছেন