Sharing is caring!

সামিত সোমের ছবিতেও বাংলা ভাষায় লেখা ছিল,“ফুটবলই আমাদের ভাষা।সারা বিশ্বে আজ (২১ ফেব্রুয়ারি) পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের এই দিনে সালাম, বরকত, রফিক, শফিউর ও জব্বারসহ নাম না জানা অনেক ভাষাসংগ্রামী জীবন উৎসর্গ করেন। মহান এই দিনে শ্রদ্ধা ও সম্মান জানাতে পিছিয়ে নেই ক্রীড়াঙ্গনও।আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশেষভাবে অংশ নিয়েছে ফিফা।ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ফেসবুক পেজে কানাডা প্রবাসী বাংলাদেশি ফুটবলার সামিত সোম এর ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, “ভিন্ন ভাষায় একই আবেগ” সঙ্গে ফুটবল ও ভালোবাসার ইমোজি। সামিত সোমের ছবিতেও বাংলা ভাষায় লেখা ছিল,“ফুটবলই আমাদের ভাষা।” এর মাধ্যমে মাতৃভাষা বাংলার প্রতি সম্মান জানানো হয়, পাশাপাশি ফুটবলের সার্বজনীন ভাষার কথাও তুলে ধরে ফিফা।উল্লেখ্য, ফিফার ওই পোস্টটি প্রাইভেসি ‘কাস্টম’ করে প্রকাশ করা হয়েছে।ফলে পোস্টটি মূলত বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরাই দেখতে পাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।যুক্তরাজ্য প্রবাসী হামজা চৌধুরীর পথ ধরে আরও কয়েকজন প্রবাসী ফুটবলার বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন। বিশ্বফুটবলে তারা নতুন করে তুলে ধরছেন লাল-সবুজের পতাকা। ফিফা বিশ্বকাপের পেজে সামিত সোমের ছবি ব্যবহারের মধ্য দিয়ে সেই বাস্তবতারই এক প্রতীকী প্রকাশ দেখা গেল।নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছে বাফুফে। পোস্টে লেখা হয়, তারুণ্যের নব চেতনায় একুশ রবে সকলের অনুপ্রেরণায়।বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।মাতৃভাষা দিবসে ফিফার এই উদ্যোগ বিশ্ব ফুটবলে বাংলা ভাষা ও বাংলাদেশের উপস্থিতিকে আরও একবার গর্বের সঙ্গে তুলে ধরলো।
৯ পড়েছেন