• ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থেকে ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬
মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থেকে ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে

Sharing is caring!

দক্ষিণ সুরমা থেকে ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তারা সবাই জুয়াড়ী বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ।রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছে মহানগর পুুলিশের মিডিয়া সেল।তারা জানায়, শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানাধীন বাসটার্মিনাল সংলগ্ন শতাব্দী গেইটের সামনে প্রকাশ্যে তীর শিলং জুয়া খেলার সময় তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন সিলেটের গোলাপগঞ্জ থানার নিমাদল গ্রামের চেরাগ আলী ও আছারুন্নেছার ছেলে বর্তমানে দক্ষিণ সুরমার আলমপুর এলাকার বাসিন্দা করিম আহমেদ ওরফে রহিম (৩০), জকিগঞ্জের শাহজালালপুর (পূর্ব) গ্রামের সুরুজ আলী ও ছানু বেগমের ছেলে ও বর্তমানে হোটেল তাজমহলের কর্মচারীর হেলাল আহমদ (২৮) এবং নেত্রকোনা জেলার মদন থানার বজলুর রহমান ও একতার খাতুনের ছেলে, বর্তমানে নগরীর বাস টার্মিনাল রোড এলাকার বাসিন্দা আলাল মিয়া (৪৭)।তাদের বিরুদ্ধে ননএফআইর মামলা (নং-৫৯) দায়ের কওে তিনজনকেই আদালতে সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

১০ পড়েছেন