• ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা সোমবার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬
সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা সোমবার

Sharing is caring!

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।রবিবার (২২ ফেব্রুয়ারি) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩৩ কেভি শ্রীরামপুর ও গোটাটিকর এবং ১১ কেভি শিববাড়ি, চান্দাই, বিসিক ফিডারের আওতাধীন নগরীর মোমিনখলা, বারখলা, গালিমপুর, শিববাড়ি, জৈনপুর, পৈত্যপাড়া, ফকিরপাড়া, তালুকদারপাড়া, সোনারগাঁও রয়েল সিটি, খোজারখোলা, পাঠানপাড়া, আলমপুর, গোটাটিকর, ষাটঘর, গঙ্গারামের চর, কুশিঘাট, পালপুর ও এর আশাপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।সাট-ডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে এবং নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক সরবরাহ শুরুর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন শামছ-ই আরেফিন।

১১ পড়েছেন