Sharing is caring!

স্ত্রীকে দিয়ে ‘হানিট্র্যাপ’-এর মাধ্যমে প্রতারণার অভিযোগে স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে বরিশাল মহানগরীর পৃথক স্থান থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন- জেলার গৌরনদী উপজেলার কাশেমাবাদ গ্রামের ঝাড়ুদার শাহিন, ঝালকাঠির রাজাপুর উপজেলার পালক গ্রামের সাগর হাওলাদার এবং বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উলালগুনি গ্রামের সাইফুল ইসলাম।তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে।পুলিশ গণমাধ্যমকে জানায়, ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি থানায় লিখিত অভিযোগ করেন এক ভুক্তভোগী। ওই অভিযোগের সূত্র ধরে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।জানা গেছে, ঝাড়ুদার শাহিন তার স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপ পেতে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেন। গত ১১ ফেব্রুয়ারি ভোলার দৌলতখানের বাসিন্দা ফয়জুল কবিরের মোবাইল ফোনে কল করেন শাহিনের স্ত্রী। তার সঙ্গে পরিচয়ের একপর্যায়ে বরিশালে আসতে বলেন। এরপর ফয়জুল বরিশালে আসলে তাকে নগরীর কলেজ রোড এলাকার এক বাসায় নিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও ধারণ করেন।এরপর ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় ওই চক্রটি।সোমবার (২৩ ফেব্রুয়ারি) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘটনার পরপরই ভুক্তভোগী কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের সূত্র ধরে রোববার ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলার পর আদালতে পাঠানো হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
৬ পড়েছেন