Sharing is caring!

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে (২৮ ফেব্রুয়ারী) শনিবার বিকাল ২.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের ৮ম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নবনিযুক্ত সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়।সভায় সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন সমস্যা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, মশার যন্ত্রনায় নগরবাসী চরম অস্থির, দিনরাত ২৪ ঘন্টা মশা আঠার মতো লেগে থাকে। কোনো ঔষধই কাজে লাগছে না। সিলেট সিটি কর্পোরেশনের মশা নিধনের ঔষধ আইওয়াশ ছাড়া কিছুই নয়। প্রায় ওয়ার্ডেই পর্যাপ্ত খাবার পানির সংকট, নগরীতে ময়লা আবর্জনা ফেলার ভালো ব্যবস্থা নেই, সর্বক্ষেত্রেই নাগরিকরা নগরীতে অধিকার বঞ্চিত। ফুটপাত দখলমুক্ত হলেও আবার চাঁদাবাজদের ইশারায় হাঁটাচলা বিঘ্নিত। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিলেট সিটি কর্পোরেশন ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে ব্যর্থ হওয়ায় আমরা নগরবাসী আশ্চর্য হয়েছি। বক্তারা আরো বলেন, সিলেট মহানগরীর প্রধান সড়কগুলো ও অলিগলির রাস্তা অলিখিতভাবে অবৈধ গাড়ি পার্কিংয়ে পরিনত হয়েছে। যার যে জায়গায় মন চায়, যেখানে সেখানে রাস্তায় গাড়ী পার্কিং করে রাখে! পার্কিয়ের অবস্থা দেখে মনে হয় সবাই যেন নিজের গ্যারেজে গাড়ি পার্কিং করে রেখেছে। নগরীর এই বেহাল দশা দেখে মনে হয়, আমরা যেন এক অভিভাবক শূন্য নগরীতে বসবাস করছি। আমরা নগরবাসী কবে? সিলেট মহানগরীর এই দৈন্যদশা থেকে মুক্ত হয়ে স্বাভাবিকভাবে জীবনমান পরিচালনা করতে পারবো। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ৪ মার্চ বুধবার বেলা ১২.০০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সিলেট সিটি কর্পোরেশন অভিমুখে মশা নিধনে আইওয়াশবিহীন কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে পদযাত্রা ও বেলা ১২.৩০ ঘটিকায় সিলেট সিটি কর্পোরেশন প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদারের পরিচালনায় ২০২৬ খ্রিষ্টাব্দের ৮ম সাপ্তাহিক সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ জহিরুল হক জাকির, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, বিভাগীয় কমিটির সদস্য অবিনাশ চন্দ্র দাস, সাংগঠনিক নেতৃবৃন্দের মধ্য থেকে পংকজ মজুমদার ও শিশু প্রতিনিধি আদিলা তাবাসসুম আফরিন।
৪ পড়েছেন