• ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

আকস্মিক হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে উত্তর কোরিয়া

admin
প্রকাশিত মার্চ ১, ২০২৬
আকস্মিক হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে উত্তর কোরিয়া

Sharing is caring!

আকস্মিক হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এই সামরিক অভিযানকে একটি ‘অবৈধ আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, এই হামলা ইরানের জাতীয় সার্বভৌমত্বের ওপর এক নগ্ন হস্তক্ষেপ এবং এটি আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য চরম হুমকি।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের ওপর এই যৌথ হামলা তাদের কাছে মোটেও অপ্রত্যাশিত ছিল না। এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ‘আধিপত্যবাদী এবং গ্যাংস্টার-সদৃশ’ আচরণেরই একটি অনিবার্য ফলাফল। মুখপাত্র আরও বলেন, ওয়াশিংটন ও তেল আবিব যে আগ্রাসী যুদ্ধ শুরু করেছে, তা বিশ্বের কোনো শান্তিকামী মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। উল্লেখ্য,পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ভেস্তে যাওয়ার পর শনিবার(২৮ ফেব্রুয়ারি) ইরানের ওপর একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় মারা যান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সর্বোচ্চ নেতার মৃত্যুতে ৪০ দিনের গণশোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে দেশটিতে।

পড়েছেন