• ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

ইয়াবার বড় চালানসহ তিনজনকে আটক করেছে পুলিশ

admin
প্রকাশিত মার্চ ৬, ২০২৬
ইয়াবার বড় চালানসহ তিনজনকে আটক করেছে পুলিশ

Sharing is caring!

ইয়াবার বড় চালানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারস্থ ‘রিল্যাক্স ক্যাফে’ নামক একটি রেস্টুরেন্ট থেকে ওই তিন কারবারিকে ইয়াবাসহ আটক করা হয়আটককৃতরা হলো- উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল দিঘালীগ্রামের হারুছ মিয়ার ছেলে ছাবির আহমদ (২৪) ও শাকল আহমদ (২০) এবং কসকনকপুর ইউনিয়নের নিয়াগুল গ্রামের মঈন উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (৩০)। তাদের কাছ থেকে ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছেজকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

১১ পড়েছেন