• ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

দুই সন্তানের জননী এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার

admin
প্রকাশিত মার্চ ৬, ২০২৬
দুই সন্তানের জননী এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার

Sharing is caring!

দুই সন্তানের জননী এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় বদিউজ্জামান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। শুক্রবার (৬ মার্চ) বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা।তারা জানায়, বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর থানার চালবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মো. বদিউজ্জামান (৩০) বিশ্বম্ভরপুর থানার কুটিপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে।জানা যায়, এক প্রবাসী দুই সন্তানের জননীকে বিয়ের প্রেমের ফাঁদে ফেলে তার স্বামীকে তালাক দেওয়ায় বদিউজ্জামান। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে গত বছরের ১২ অক্টোবর রাতে তার নিজের বাসায় ধর্ষণ করে।

এরপর একাধিক স্থানে তাকে একাধিকবার ধর্ষণ করলেও বিয়ের বিষয়টি এড়িয়ে যান। পরে ভিকটিম প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা (নং ৫/২/৩/২০২৬) দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং বদিউজ্জামানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ

১১ পড়েছেন