• ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

২০ রমজানের মধ্যে সকল শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ করুন: সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট

admin
প্রকাশিত মার্চ ৬, ২০২৬
২০ রমজানের মধ্যে সকল শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ করুন: সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট

Sharing is caring!

২০ রমজানের মধ্যে সকল শ্রমিকের চলতি মাসের বেতন, পূর্ণ বোনাসসহ বকেয়া পরিশোধ, সিলেট নগরীতে আটককৃত ব্যাটারি চালিত যানবাহন ছেড়ে দেওয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে শুক্রবার (৬ মার্চ) দুপুর ২টায় ইলেকট্রিক সাপ্লাইস্হ সংগঠনের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর জেলা সহ-সভাপতি শহীদ আহমদ,সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, অর্থ সম্পাদক জাহেদ আহমদ,দপ্তর সম্পাদক মাহফুজ আহমদ, সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী,৮নং ওয়ার্ডের সভাপতি হোসেন আহমদ, ৭নং ওয়ার্ডের তানভীর, আফছার আলী, ৫নং ওয়ার্ডের সাধারণ আলতাফ হোসেন, প্রমূখ ‌।মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, রমজান মাসে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই, মজুরি পরিশোধ না করা, যানবাহন শ্রমিকদের হয়রানি আমাদের দেশে প্রতিবছরের ঘটনা। ফলে উৎসব শ্রমজীবী মানুষের জন্য বেদনায় পরিণত হয়। নেতৃবৃন্দ, ২০ রমজানের মধ্যে কর্মরত শ্রমিকদের বেতন-বোনাসসহ আইনানুগ প্রাপ্য পরিশোধ নিশ্চিত করা ছাড়াও কর্মহীন অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের পরিবারের জন্য উৎসব সামগ্রি নিশ্চিত করা এবং শ্রমিকদের উপর সব ধরনের নিপিড়ন বন্ধ করার দাবি জানান।বক্তারা, ঈদের আগে সিলেট নগরীতে আটককৃত ব্যাটারি চালিত যানবাহন ছেড়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান

১২ পড়েছেন