• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

বিএনপির কাছে নতিস্বীকার করে অন্তবর্তী সরকার একইদিন দুই ভোট আয়োজন করে-ডা. শফিকুর রহমান

admin
প্রকাশিত মার্চ ৮, ২০২৬
বিএনপির কাছে নতিস্বীকার করে অন্তবর্তী সরকার একইদিন দুই ভোট আয়োজন করে-ডা. শফিকুর রহমান

Sharing is caring!

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন বলেন,বিএনপির কাছে নতিস্বীকার করে অন্তবর্তী সরকার একইদিন দুই ভোট আয়োজন করে ।রোববার (৮ মার্চ) বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।এ সময় নির্বাচনে সাধারণ মানুষ যে ভোট দিয়েছে, ফলাফলে তার প্রতিফলন ঘটেনি বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।বিরোধী দলীয় নেতা জনগণের চাহিদাকে গুরুত্ব দিয়ে সরকারকে দেশ পরিচালনার আহ্বান জানান। তা না হলে গণপ্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।এ সময় ইফতারে অংশ নিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বিএনপি সংসদ সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছে।

১৩ পড়েছেন