Sharing is caring!

সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানার তাৎক্ষণিক অভিযানে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই ভিকটিমকে উদ্ধার করা হয় এবং ঘটনায় ব্যবহৃত ধারালো অস্ত্র ও লোহার রড জব্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন তাঁতিপাড়া পয়েন্ট থেকে সুহেল সরকার (২২) নামের এক যুবককে ১৪-১৫ জন দূষ্কৃতিকারী জোরপূর্বক অপহরণ করে। পরে তাকে তাঁতিপাড়ার নাজমা নিবাসের ৫৬ নম্বর বাসার দ্বিতীয় তলায় আটকে রেখে ধারালো চাকু ও কাঁচি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। একই সঙ্গে লোহার রড ও স্টিক দিয়ে মারধর করে তার কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয় এবং তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।এক পর্যায়ে অপহরণকারীরা সুহেল সরকারের পরিহিত কাপড় খুলে ভিডিও ধারণ করে এবং বিষয়টি পুলিশকে জানালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেয়।পরে ভিকটিম বিষয়টি থানায় জানালে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকিরের নির্দেশনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় তাঁতিপাড়ার নাজমা নিবাসের দ্বিতীয় তলা থেকে ভিকটিমের দেওয়া তথ্যের ভিত্তিতে ১০ জনকে আটক করা হয় এবং সেখানে আটক অবস্থায় থাকা আরেক প্রবাসী ভিকটিম জাহিদ আহমদ (৪২)-কে উদ্ধার করা হয়।আটক হলেন যারা- তানজিম মাহবুব নিশান (২১) – আহসান হাবিব মুন্না (১৯) – শাহজালাল উপশহর, জুবাইন আহমদ (১৯) – মন্ডলপুর, ছাতক, সুনামগঞ্জ (বর্তমানে হাওয়াপাড়া,সুফিয়ান আহমদ (১৯) – আমানতপুর, জালালাবাদ (বর্তমানে শিবগঞ্জ, জাকির হোসেন (১৯) – চৌকিদেখী, এয়ারপোর্ট থানা, মারজান (১৯) – কাজীটুলা, মোসাদ্দেক আলী (১৮) – রায়সত্তরপুর, ছাতক (বর্তমানে হাউজিং স্টেট,ফারদিন আহমদ (১৮) – হাওয়াপাড়া, কোতোয়ালী, জয়নাল আবেদীন রাব্বি (১৮) – মজুমদারপাড়া, শিবগঞ্জ, মিজান আহমদ (১৮) – হাওয়াপাড়া, কোতোয়ালী, সিলেট।পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ভিকটিমদের দুইটি মোবাইল ফোন, নগদ টাকা, একটি কাঁচি, একটি ধারালো চাকু ও লোহার রুল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৯ পড়েছেন