• ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

এশিয়ান কাপ থেকে বিদায় নিলো

admin
প্রকাশিত মার্চ ৯, ২০২৬
এশিয়ান কাপ থেকে বিদায় নিলো

Sharing is caring!

এশিয়ান কাপ থেকে বিদায় নিলো উজবেকিস্তানের কাছে ০-৪ গোলে হেরে। রবিবার ইরানি রেফারি মানহাজের শেষ সাইরেন বাজার সঙ্গে সঙ্গে মাঠে খেলোয়াড়রা হতাশ হয়ে বসে পড়েন।‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে যেতে হলে উজবেকিস্তানকে জেতা একান্ত প্রয়োজন ছিল। তবে শুধু জেতাই যথেষ্ট ছিল না, অন্য গ্রুপের ফলাফলের ওপরও নির্ভর করতে হতো।শেষ পর্যন্ত বাংলাদেশের নিজস্ব খেলা ঠিক মতো না হওয়ায় তারা ৪ গোলে হেরে মাঠ ছাড়ে।প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে গোল শোধের লক্ষ্যে খেললেও ৬২ এবং ৬৬ মিনিটে দুইটি গোল হজম করেন ডিফেন্ডারদের ভুলের কারণে। ৮৭ মিনিটে আরও একটি গোল হজম করে বাংলাদেশ বড় ব্যবধানে হেরে যায়। তবে ভিএআর দেখার পর উজবেকিস্তানের একটি গোল বাতিল হয়, যখন গোলরক্ষক মিলি আক্তারের কাছ থেকে বল কেড়ে নেওয়া হয়।দ্বিতীয়ার্ধে শামসুন্নাহার, প্রীতি ও হালিমাকে নামিয়েও খেলার চিত্র পরিবর্তন করতে পারেননি কোচ পিটার বাটলার। সুইডিশ প্রবাসী আনিকা আজ একাদশে থাকলেও পারফরম্যান্স বিশেষ কিছু দেখাতে পারেননি।বাংলাদেশ এই ম্যাচে কোয়ার্টার ফাইনাল এবং বিশ্বকাপ স্বপ্ন বাঁচাতে চেয়েছিল। উল্টো উজবেকিস্তান ৪-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এগিয়ে যায়। তিন ম্যাচ শেষে তাদের ৩ পয়েন্ট এবং -২ গোল ব্যবধান। ‘এ’ গ্রুপের ফিলিপাইনেরও একই পয়েন্ট এবং গোল ব্যবধান। ‘সি’ গ্রুপে জাপান যদি ভিয়েতনামকে বড় ব্যবধানে হারায়, তবে উজবেকিস্তানের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা আরও বেশি।বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলারের হাই লাইন ডিফেন্সের কৌশল আগেও সমালোচিত হয়েছে।

উজবেকিস্তানের ফরোয়ার্ডরা বারবার বাংলাদেশের ডিফেন্স ভেঙে যায়, আর গোলরক্ষক মিলি আক্তার একাধিকবার একা পড়ে যান।প্রথমার্ধে বল পজেশনে বাংলাদেশ এগিয়ে থাকলেও, উজবেকিস্তানের শক্তিশালী আক্রমণের সামলাতে পারেনি। ৩০ মিনিটে ঋতুপর্ণা দ্রুতগতিতে বল নিয়ন্ত্রণ নিয়ে শট করেন, যা উজবেক গোলরক্ষক মাফতুনা বাধা দেন। ম্যাচের শেষ দিকে তহুরা খাতুন এবং কোহাতি কিসকুর সুযোগগুলোও গোলে পরিণত হয়নি।বাংলাদেশ নারী ফুটবল দলের প্রথমবারের এশিয়ান কাপের স্বপ্ন শেষ হলো বড় ব্যবধানে হারের মাধ্যমে

পড়েছেন