• ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার

admin
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৫
মৌলভীবাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার

Sharing is caring!

গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।গ্রেপ্তাররা হলেন- শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. আব্দুল খালেক (৫৩), মৌলভীবাজার সদর উপজেলার বঙ্গবন্ধু আওয়ামী আইন ছাত্র পরিষদের সভাপতি মোস্তাফিজুল ইসলাম সোহাগ (৩৩), জুড়ী তৈয়বুচ্ছেছা খানম সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় কর্মী আশরাফুল ইসলাম মারুফ (২২), কমলগঞ্জ পৌর যুবলীগের ৪ নং ওযার্ডের সাধারণ সম্পাদক এখলাছ মিয়া (২৬), বড়লেখা সদর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহেদুর রহমান শাহেদ (৩৮)।রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৬৭ পড়েছেন